NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

চাঁদের মাটিতে ভারতের সফল অবতরণে মো‌দি‌কে শেখ হা‌সিনার অভিনন্দন


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৫, ০৪:২৮ পিএম

চাঁদের মাটিতে ভারতের সফল অবতরণে মো‌দি‌কে শেখ হা‌সিনার অভিনন্দন

মহাকাশযান চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করায় ভারতের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি‌কে অভিনন্দন জানিয়েছেন বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

বুধবার (২৩ আগস্ট) এক বার্তায় এ অভিনন্দন জানান শেখ হা‌সিনা। 

ঢাকার ভারতীয় হাই‌কমিশন জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের জনগণকে চাঁদে চন্দ্রযান-৩ এর সফল অবতরণ উপলক্ষ্যে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। ভারতকে বিশ্বের চতুর্থ রাষ্ট্র হিসেবে চাঁদের পৃষ্ঠে মহাকাশযান অবতরণ করানোর সাফল্যের জন্য তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এবং এর বিজ্ঞানীদের অভিনন্দন জানান।

শেখ হাসিনা ব‌লেন, এই গুরুত্বপূর্ণ উপলক্ষ্যে ও এই ঐতিহাসিক অর্জনে বাংলাদেশ ভারতের সঙ্গে আনন্দ করছে, যা বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি খাতে অগ্রসর হওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সকল দেশের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বিষয়।

মহাকাশে দীর্ঘ এক মাস নয় দিনের যাত্রা শেষে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ চাঁদের বুকে অবতরণ ক‌রে‌ছে ভারত।

গতকাল (বুধবার) বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণ ক‌রে‌ছে ভারত। আর চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের দিক থেকে প্রথম দেশ হি‌সে‌বে ইতিহা‌সে নাম‌ লেখায় তারা।

গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-৩ এর মাধ্যমে চাঁদে যাত্রা শুরু ক‌রে ভারত।