NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ক্যালিফোর্নিয়ায় বারে গুলি, হতাহত ৮


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৫ এএম

ক্যালিফোর্নিয়ায় বারে গুলি, হতাহত ৮

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বারে গুলির ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাতে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি বাইকার বারে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত এবং আরও পাঁচজন আহত হন। 

অরেঞ্জ কাউন্টি শেরিফের ডিপার্টমেন্টের তথ্য বলছে, বন্দুকধারী মারা গেছেন। 

একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে গুলি চালানোর পর প্রাণহানির ওই ঘটনা ঘটে। সম্ভবত দুই পক্ষের মধ্যে ঘরোয়া বিবাদ থেকে এই ঘটনা ঘটেছে।