NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

বাংলাদেশ থেকে নেওয়া ঋণের প্রথম কিস্তি পরিশোধ করল শ্রীলঙ্কা


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ১২:১৩ এএম

বাংলাদেশ থেকে নেওয়া ঋণের প্রথম কিস্তি পরিশোধ করল শ্রীলঙ্কা

ঢাকা: অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে নেওয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি পরিশোধ করেছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১৭ আগস্ট শ্রীলঙ্কা ২০০ মিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি হিসেবে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে।

 

তিনি বলেন, ৩০ আগস্টের মধ্যে ঋণের দ্বিতীয় কিস্তি পরিশোধ করতে চেয়েছে শ্রীলঙ্কা। তারা এ বছরের সেপ্টেম্বরের মধ্যে পুরো ঋণ পরিশোধের আশা প্রকাশ করেছে।  

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, মুদ্রা বিনিময় চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কাকে ২০২১ সালের ১৯ আগস্ট প্রথম ধাপে ৫০ মিলিয়ন ডলার, ৩০ আগস্ট দ্বিতীয় ধাপে ১০০ মিলিয়ন ডলার ও ২০২১ সালের সেপ্টেম্বরে তৃতীয় ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।