NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

এক নির্মাতার অফিসে মারামারি হয় রাজ-পরীমণির!


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০৬:৩৩ এএম

এক নির্মাতার অফিসে মারামারি হয় রাজ-পরীমণির!

মিলনের আভাস দিয়ে পরদিনই রক্তারক্তি অবস্থা! সিনেমার গল্পই যেন বাস্তবে ধরা দিচ্ছে আলোচিত-সমালোচিত দম্পতি শরিফুল রাজ ও পরীমণির জীবনে। এ নিয়ে নেটপাড়ায় চলছে বিস্তর সমালোচনা। আসলেই কি তারা মিলেছিল, নাকি পুরোটাই অভিনয়—এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ।

শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় জ্বর-ঠান্ডা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার খবর মেলে পরীমণির। অবস্থা এতটাই খারাপ ছিল যে, কথাই বলতে পারছিলেন না তিনি। এদিন মধ্যরাত থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে শরিফুল রাজের রক্তাক্ত মাথার একটি ছবি ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি ঘিরে রহস্য দানা বাঁধে। ঠিক কী ঘটেছিল এই তারকা দম্পতির সংসারে?

বিনোদন পাড়ার গুঞ্জন, শুক্রবার রাজধানীর নিকেতনে এক নির্মাতার অফিসে মারামারি হয় রাজ-পরীমণির। পরীমণিকে চিকিৎসা দেওয়া রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ার তাকে নিয়ে দিয়েছে নতুন তথ্য, জ্বর নয় কাটা হাত নিয়ে হাসপাতালে আসেন পরীমণি।

হাসপাতালের একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, শুক্রবার সন্ধ্যায় কাটা হাত নিয়ে হাসপাতালে আসেন পরীমণি। সেলাই না লাগলেও ক্ষতস্থানে ড্রেসিং করাতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে পরীমণি বসুন্ধরায় তার নিজ বাসায় চলে যান। অন্যদিকে একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শরিফুল রাজ। সেখানে তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে। চিকিৎসা শেষে তিনিও তার বাসায় চলে গেছেন।

মাথায় জখমের বিষয়ে রাজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পরীমণির কাছে জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি হাসপাতালে। রাজ কোথায় আমি জানি না। আমার অনেক জ্বর। কথা বলতে পারছি না।’

একই হাসপাতালে ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে ভর্তি হয়েছেন আরেক চিত্রনায়িকা তমা মির্জা। রহস্য মাথাচাড়া দিচ্ছে, পরী-রাজ-তমা একইদিনে হাসপাতালে যাওয়া নিয়েও। বিষয়টি কাকতালীয় নাকি একইসূত্রে গাঁথা এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে জানা গেছে, ওই দিন রাজ-পরীর মারামারি থামাতে গিয়ে আহত হন তমা।

ঘটনা যা-ই ঘটুক না কেন, যতক্ষণ না শরিফুল রাজ ও পরীমণি মুখ না খুলছেন ততক্ষণ পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না, কী ঘটেছিল সেদিন। তবে রাজ-পরী যে মিলেনি তার প্রমাণ আবারও প্রকাশ্য এলো।

প্রসঙ্গত, গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কে আরও অবনতি ঘটে।