NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

‘সাম্রাজ্যবাদীদের গুঁড়িয়ে দিন’, পুতিন-কিমের চিঠি চালাচালি


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৩ এএম

‘সাম্রাজ্যবাদীদের গুঁড়িয়ে দিন’, পুতিন-কিমের চিঠি চালাচালি

ইউক্রেনে গত বছর হামলার পর রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। আর পশ্চিমারা দূরে ঠেলে দেওয়ার পর বিশ্বের অন্যতম ‘বিচ্ছিন্ন দেশ’ উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে মনোনিবেশ করেছে মস্কো।

এর অংশ হিসেবে মাত্র কয়েকদিন আগে উত্তর কোরিয়ায় যান রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু। এবার রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে চিঠি লিখেছেন উত্তরের প্রেসিডেন্ট কিম জং উন।

১৯৪৫ সালে জাপানের ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে উত্তর কোরিয়া। এই স্বাধীনতার ৭৮ বছর উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ আগস্ট) পুতিনকে চিঠিটি পাঠান কিম। এতে তিনি লিখেছেন, ‘দুই দেশের বন্ধুত্ব শক্তিশালী হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওপর বিজয়ের মাধ্যমে। আর এই বন্ধুত্ব এখন পূর্ণভাবে তার অজেয়তা এবং শক্তি প্রদর্শন করছে সাম্রাজ্যবাদীদের গুঁড়িয়ে দেওয়ার লড়াইয়ে।’

চিঠিতে কিম আরও লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বন্ধুত্ব এবং সংহতি নতুন চ্যালেঞ্জকে মোকাবিলায় একটি দীর্ঘস্থায়ী কৌশলগত সম্পর্কে পরিণত হবে। দুই দেশ সব সময় বিজয়ী হবে এবং একে অপরকে লক্ষ্য অর্জনে সহায়তা করবে।’

এদিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। অসমর্থিত সূত্র বলছে, উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সহায়তা দিচ্ছে। এখন তাদের মধ্যে এ ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি হতে পারে। যুক্তরাষ্ট্র বলেছে, এ দুই দেশের মধ্যে যদি এ ধরনের কোনো চুক্তি হয়ে থাকে তাহলে এরমাধ্যমে জাতিসংঘের বেশ কয়েকটি রেজ্যুলেশন ভঙ্গ হবে।