NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর চুক্তির মেয়াদ বাড়ল


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০৬:৩৪ এএম

সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর চুক্তির মেয়াদ বাড়ল

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। রাষ্ট্রদূত পদে তাকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ২ আগস্ট অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৬ মাস মেয়াদে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।

এর আগে ২০২০ সালের ১৩ এপ্রিল তিন বছরের চুক্তিতে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে জাবেদ পাটোয়ারীকে নিয়োগ দেয় সরকার।

২০১৮ সালের ৩১ জানুয়ারিতে আইজিপি হিসাবে নিয়োগ পেয়েছিলেন জাবেদ পাটোয়ারী। ওই বছরের ৩ জুন জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা পান তিনি।

চাঁদপুর সদরের শাহ মাহমুদপুরে মান্দারী গ্রামে জন্ম নেওয়া জাবেদ পাটোয়ারী লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ১৯৮৬  সালে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন।