NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
Logo
logo

টরন্টোয় বাংলাদেশি মালিকানাধীন রেস্তারাঁর যাত্রা শুরু


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৭ এএম

টরন্টোয় বাংলাদেশি মালিকানাধীন রেস্তারাঁর যাত্রা শুরু

কানাডার টরন্টোয় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন হালাল স্টিক ও গ্রিল রেস্তারাঁ ‘কেএসটু দা হালাল স্টিক অ্যান্ড গ্রিল’। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই রেস্তারাঁর উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপিপি ডলি বেগম। 

স্কারবোরোর সেন্টক্লেয়ার এবং ডেনফোর্থ রোড ইন্টারসেকশন সংলগ্ন ৬৪১ ডেনফোর্থ রোডে নতুন এই রেস্তোরাঁর অবস্থান। 

স্কারবোরোর প্রাণকেন্দ্রে চার বাংলাদেশি তরুণ মিলে শুরু করেছেন KS2 The Halal Steak & Grill নামের এই রেস্তোরাঁ। সাব্বির ইসলাম, কামরুল ইসলাম, শাওন চৌধুরী এবং সোহেল মাহমুদ- এই চার বন্ধুর যৌথ উদ্যোগে এই রেস্তোরাঁর আত্মপ্রকাশ। 

 

উদ্যোক্তাদের অন্যতম সাব্বির ইসলাম জানান, টরন্টোয় বাংলাদেশি মালিকানায় হালাল স্টিক এর রেস্তোরাঁ সেই অর্থে তেমন একটা নেই। সেটি মাথায় নিয়েই তারা এই উদ্যোগ নিয়েছেন। রেস্তোরাঁয় সুপরিসর জায়গা ছাড়াও ২০০ আসনের একটি পার্টিরুম আছে, যেখানে পারিবারিক, ব্যবসায়ীক যে কোনো পার্টি আয়োজন করা যাবে। 

সাব্বির ইসলাম জানান, তারা মানসম্পন্ন খাবার এবং সেবা দিয়ে তাদের গ্রাহকদের আকৃষ্ট করতে চান। 
উদ্বোধনী অনুষ্ঠানে এমপিপি ডলি বেগম কেএসটু হালাল স্টিক অ্যান্ড গ্রিল এর সাফল্য কামনা করে বলেন, উদ্যোক্তা হিসেবে বাংলাদেশিদের সংখ্যা ক্রমশ বাড়ছে। এটি অত্যন্ত উৎসাজনক। শুরুর দিনেই বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির উল্লেখযোগ্যসংখ্যক মানুষকে এই রেস্তোরাঁয় খেতে যেতে দেখা গেছে।