NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

‘২২ ব্যাচকে গলায় মালা, ২৩ ব্যাচকে কেন অবহেলা’


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০২:৫৫ এএম

‘২২ ব্যাচকে গলায় মালা, ২৩ ব্যাচকে কেন অবহেলা’

এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ পেছানো এবং ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে

সমাবেশে পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন, যেখানে ২০২২ ব্যাচের পরীক্ষার্থীরা ২৫ মাস সময় পেয়েছে, সেখানে আমরা পেয়েছি মাত্র ১৫ মাস। আমরা সিলেবাস সম্পন্ন করতে পারিনি। ২০২২ ব্যাচ অনেক সুযোগ-সুবিধা পেয়েছে। কিন্তু আমাদেরকে তেমন কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এ সময় ‘২০২২ সালের ব্যাচকে গলায় মালা, ২০২৩ ব্যাচকে কেন অবহেলা’ বলেও স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

dhakapost

পরীক্ষার্থীদের দাবি, এত অল্প সময়ে পরীক্ষা দিলে বেশিরভাগ শিক্ষার্থী আশানুরূপ ফলাফল করতে পারবে না। এছাড়া আইসিটি পরীক্ষা বাতিল করা উচিত। কারণ প্রত্যাশানুযায়ী প্রস্তুতি না নিতে পারায় বিষয়টা অনেক কঠিন হয়ে গেছে। বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, অনেক শিক্ষার্থী অসুস্থ। এ পরিস্থিতিতে পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়াসহ পূর্ণমান ৫০ করার জন্য তারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি দাবি জানান।

এ সময় সোমবার (৭ আগস্ট) ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের আটক, হয়রানি এবং পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়ে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এদিকে সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় অভিমুখে রওনা করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। ২০ মিনিটেরও বেশি সময় ধরে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।

dhakapost

উল্লেখ্য, ১৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে নেওয়া হবে পরীক্ষা। আগের মতো সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং ৩০টি বহুনির্বাচনির উত্তর দিতে হবে। পরীক্ষার সময় তিন ঘণ্টা।