NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

দেশে ফিরলেন ওমানে আটক হওয়া সেই নারী এমপি


খবর   প্রকাশিত:  ০৮ নভেম্বর, ২০২৩, ০৬:৫৮ এএম

দেশে ফিরলেন ওমানে আটক হওয়া সেই নারী এমপি

ঢাকা: ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি দেশে ফিরেছেন। শনিবার বিকেলে ওমান এয়ারের একটি ফ্লাইটে মেয়েকে নিয়ে ঢাকায় ফেরেন তিনি। এর আগে শনিবার সকালে মাস্কাট বিমানবন্দরে দলীয় সমর্থক প্রবাসী সংগঠকরা তাকে বিদায় জানান। ঢাকা এবং ওমানপ্রবাসী সংগঠন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

 

গত ৩১ জুলাই মেয়েকে নিয়ে ছয় দিনের ব্যক্তিগত সফরে ওমান যান সংসদ সদস্য সনি। ১ আগস্ট দেশটির রাজধানী মাস্কাটের রুই এলাকার 'হাফা হাউস হোটেলে' তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে রয়্যাল ওমান পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে এবং পরবর্তী সময়ে মুচলেকা দিয়ে তিনি মুক্ত হন।

সংবর্ধনা অনুষ্ঠান থেকে খাদিজাতুল আনোয়ার সনিসহ ১৮ জনকে আটক করে ওমান রয়্যাল পুলিশ। এর ১২ ঘণ্টা পর বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ ও মুচলেকায় ছাড়া পান তিনি।

পর্যায়ক্রমে বাকিরাও ছাড়া পান।

 

গণমাধ্যমের কাছে সনি দাবি করেন, ‘পুলিশ গিয়ে সভা বন্ধ করে দেয়, তবে আটকের বিষয়টি সত্য নয়। আয়োজকদের ছাড়াতেই থানায় অবস্থান আমার।’

এ ঘটনার পর ওমানে অবস্থান করা বাকি সময়টা তিনি বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান এবং ঘরোয়া আয়োজন ও হোটেল লবিতে প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 

গত ৩১ জুলাই ঢাকা থেকে মাস্কাট বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা সংসদ সদস্য সনিকে স্বাগত জানালেও গতকাল বিদায়ের সময় দূতাবাসের কেউ আসেননি বলে নিশ্চিত করেছেন প্রবাসী সংগঠকরা।