NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ইউক্রেনে ড্রোন হামলা, শস্য গুদামে আগুন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৪ পিএম

ইউক্রেনে ড্রোন হামলা, শস্য গুদামে আগুন

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের ওডেসা অঞ্চলের রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। দেশটির দক্ষিণে বন্দর ও শিল্প স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর সেখানে আগুন লেগে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় একটি শস্য গোডাউন এবং বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন বন্দরে  আঘাত করেছে তা প্রকাশ করা হয়নি।
ইউক্রেনের বিমান বাহিনী এর আগে বলেছিল, ড্রোনগুলো দানিওব নদীর দিকে যাচ্ছে। সেখানে ইউক্রেন ও রোমানিয়ার সীমান্ত বরাবর একটি বন্দর রয়েছে।

 

জাতিসংঘের শস্য চুক্তি ত্যাগ করার পর রাশিয়া ইউক্রেনের বন্দরগুলোকে টার্গেট করতে শুরু করেছে। এক বছর আগে মধ্যস্থতা করা এই চুক্তির অর্থ ছিল,  ইউক্রেনী এবং রাশিয়া যেন নিরাপদে কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে পণ্য রপ্তানি করতে পারে। 

আঞ্চলিক প্রধান ওলেহ কিপার জানান, এই হামলায় একটি শস্য গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি পরিষেবার কর্মীরা সেখানে কাজ করছেন।

তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ইউক্রেনের বিমান বাহিনী বলেছিল, রাশিয়ার ড্রোনগুলো গুরুত্বপূর্ণ বন্দর ইজমাইলের দিকে যাচ্ছে।

 

ইউক্রেনীয় মিডিয়া জানিয়েছে, কৃষ্ণসাগর থেকে এসব ড্রোন হামলা চালানো হয়।