NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

অক্টোবরে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক টিম পাঠাবে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪৬ পিএম

অক্টোবরে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক টিম পাঠাবে যুক্তরাষ্ট্র

ঢাকা:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র প্রাক-পর্যালোচনা নির্বাচন টিম পাঠাতে চায় বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আজ মঙ্গলবার (১ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

পিটার হাস বলেন, বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ, নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। আগামী অক্টোবরে প্রাক মূল্যায়ন পর্যবেক্ষক টিম পাঠাবে যুক্তরাষ্ট্র।

এ ক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞতা রয়েছে এমন জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞদের পাঠানো হবে।

 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। যেকোনো দেশের শান্তি ও গণতন্ত্র বজায় থাকুক সেটা যুক্তরাষ্ট্র চায়। তবে এটা ভিয়েনা কনভেনশনের শর্তভঙ্গ করে নয়।

 

বৈঠকে পিটার হাসের সঙ্গে ছিলেন ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর মি. অরটুরো হেইনস, নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।