NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

ভারত-ফিলিপিনের রাষ্ট্রদূতের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৫, ০৭:২৭ এএম

ভারত-ফিলিপিনের রাষ্ট্রদূতের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন

কুয়েতের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন দেশটিতে নিযুক্ত ফিলিপিনের রাষ্ট্রদূত জোসে আলমোডোভার ক্যাব্রেরা। বুধবার (২৬ জুলাই) বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন ফিলিপিনের এ রাষ্ট্রদূত।

কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানায়, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান ফিলিপিনের রাষ্ট্রদূত ক্যাব্রেরাকে দূতাবাসে স্বাগত জানান। তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে ফিলিপিনের রাষ্ট্রদূত দূতাবাসের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন এবং সেখানে থাকা পরিদর্শক বইতে স্বাক্ষর করেন।

dhakapost

এদিকে, মঙ্গলবার ২৫ জুলাই লিবিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত এন. জে. গ্যাংটে লিবিয়ার বাংলাদেশ হাউস পরিদর্শন করেন। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ভারতীয় এ দূতকে দূতাবাসে স্বাগত জানান। পরে তারা বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলোচনা করেন।