NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

হাতে ২ কোটির হিরের আংটি! আসল ঘটনা জানালেন তামান্না


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৮:০৭ পিএম

হাতে ২ কোটির হিরের আংটি! আসল ঘটনা জানালেন তামান্না

ফের খবরের শিরোনামে তামান্না ভাটিয়া। দিন কয়েক আগেই বিজয় বর্মার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনে মশগুল হয়েছিল নেটপাড়া। দুই তারকাকে শহরের এখানে-সেখানে দেখেই অনেকেই ফিসফাস কানাঘুষা শুরু করেছিলেন। তবে সম্প্রতি সম্পর্কে সিলমোহর বসিয়েছেন দুজনেই। এবার অন্য এক কারণে খবরের শিরোনামে তামান্না।

শোনা যাচ্ছে, অভিনেত্রী নাকি বিশ্বের পঞ্চম বৃহৎ হিরের মালিক! আর সেই বহুমূল্য রত্ন বসানো আংটি তাকে উপহার দিয়েছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণের স্ত্রী উপাসনা। ২০১৯ সালে ‘নরসিংহ রেড্ডি’ ছবির শুট শেষে এই উপহার তিনি তুলে দেন তামান্না ভাটিয়ার হাতে। পেল্লাই আকৃতির এক হিরের আংটি পরা অভিনেত্রীর ছবি শেয়ারও করেছিলেন রাম চরণের স্ত্রী। যিনি ‘নরসিংহ রেড্ডি’র প্রযোজনাও করেছিলেন। এই আংটির দাম নাকি ২ কোটি টাকা!

প্রসঙ্গত, ‘নরসিংহ রেড্ডি’র শুটিংয়ে তামান্নার পারফরম্যান্সে খুশি হয়েই কোনিডেলা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তামান্না ভাটিয়াকে এই হিরের আংটি উপহার দিয়েছিলেন রাম চরণের স্ত্রী উপাসনা। এমন গুঞ্জনই রটে গিয়েছিল সর্বত্র। যা নিয়ে তোলপাড় হয়ে যায় দক্ষিণী ইন্ডাস্ট্রি। বলিউডেরও অনেকেই ভ্রু উঁচিয়েছিলেন! কারণ, বলিপাড়ার কোনও নায়িকার কাছেও হয়তো এমন বহুমূল্য বিস্বের সেরা আংটি নেই! কতটা সত্যি এ বিষয়টা?

এবার ফাঁস হল আসল রহস্য! তামান্নার আঙুলে যে আংটি দেখা যাচ্ছে, সেটা আদতেও হিরে নয়। আর এর দামও ২ কোটি না। এটি শুধুমাত্র একটি বোতল ওপেনার। প্রযোজক উপাসনা রসিকতা করেই এই ছবি টুইট করেন। যেখানে দুই তারকার খুনসুঁটি ভরা মেসেজ দেখা গেছে।