NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি জাপা‌নের


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০৩:২৮ এএম

বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি জাপা‌নের

২০৪১ সালের মধ্যে একটি উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার জন্য বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের ইকোনমি, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা।

সোমবার (২৪ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আল‌মের স‌ঙ্গে বৈঠক ক‌রেন জাপানের ইকোনমি, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রী। এ সময় জাপা‌নের মন্ত্রী এমন প্রতিশ্রুতি দেন।

‌বৈঠ‌কে জাপা‌নের মন্ত্রী চল‌তি বছ‌রের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টো‌কিও সফরের সময় দুই প্রধানমন্ত্রীর যৌথভাবে ঘোষিত কূটনৈতিক সম্পর্কের কৌশলগত অংশীদারিত্বের কথা উল্লেখ ক‌রেন।

শাহরিয়ার আলম ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ আয়ের দেশে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ-জাপান সহযোগিতার চলমান মেগা প্রকল্পের উল্লেখ করেন এবং বাংলাদেশের একটি স্মার্ট ও উন্নত দেশ হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে এ ধরনের যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। 

প্রতিমন্ত্রী অবকাঠামোগত উন্নয়ন, আইসিটি, মানবসম্পদ উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও জাপানি বিনিয়োগ চান। তিনি এল‌ডি‌সি থে‌কে উত্তর‌ণের পরও একটি মধ্যম আয়ের দেশ হি‌সে‌বে বাংলা‌দে‌শে জাপানের পূর্ণ সহ‌যো‌গিতা চান।

প্রতিমন্ত্রীর অনু‌রো‌ধের প‌রি‌প্রেক্ষি‌তে জাপা‌নের মন্ত্রী ব‌লেন, এ বিষয়ে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সহ‌যো‌গিতা কর‌তে পা‌রে।

শাহরিয়ার আলম বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাপানের অব্যাহত সহায়তার জন্য নিশিমুরাকে ধন্যবাদ জানান।