NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

ছদ্মবেশে বাংলাদেশে এসে ‘প্রিয়তমা’ দেখলেন ইধিকা


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৪ এএম

ছদ্মবেশে বাংলাদেশে এসে ‘প্রিয়তমা’ দেখলেন ইধিকা

গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’। যেখানে এই তারকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। 

মুক্তির পরই দারুণ সাফল্য পেয়েছে সিনেমাটি। এরই মধ্যে বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ আয়ের তালিকায় জায়গা করে নিয়েছে এই ছবি।

‘প্রিয়তমা’ নিয়ে যখন বাংলাদেশে উত্তেজনা তুঙ্গে তখন ওপার বাংলাতে বসেই সিনেমার সাফল্য উপভোগ করেছেন নায়িকা ইধিকা। 

এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, খুব শীঘ্রই বাংলাদেশে গিয়ে সিনেমা হলে ‘প্রিয়তমা’ দেখবেন তিনি। এবার সেই কথাই রাখলেন অভিনেত্রী। 

সোমবার (২৪ জুলাই) ঢাকার স্টার সিনেপ্লেক্সে উপভোগ করেছেন ‘প্রিয়তমা’ সিনেমাটি। গোলাপি রঙের শাড়ি, মুখে মাস্ক পরিহিত অবস্থায় প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন তিনি।

সেই আনন্দ প্রকাশ করে নায়িকা ফেসবুকে লিখেছেন, ‘অনুভূতিগুলোকে লুকিয়ে রাখার অথবা ছদ্মবেশে রাখার অভ্যাস আমার। এবার বিগ স্ক্রিনে আমার প্রথম সিনেমাটিও দেখলাম ছদ্মবেশে, দর্শকদের সঙ্গে।’

ইধিকার সেই পোস্টে ভক্ত-অনুরাগীরাও তাকে স্বাগতম জানিয়েছেন। শুভেচ্ছাবার্তা দিয়েছেন। অনেকেই আবার বিস্ময়ও প্রকাশ করেছেন সিনেমা হলে নায়িকার দেখা পেয়ে।

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমায়  শাকিব-ইধিকার পর্দার রসায়ন জমিয়ে উপভোগ করছেন দর্শকেরা। আরশাদ আদনানের প্রযোজনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এটির গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। 

ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।