NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

গ্রিসে ট্রান্সজেন্ডার নারী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেফতার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:১৪ এএম

গ্রিসে ট্রান্সজেন্ডার নারী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

গ্রিসে ট্রান্সজেন্ডার নারীকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কিউবান ট্রান্সনারী আনা ইভানকোভাকে (৪৬) হত্যার অভিযোগে বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার বাংলাদেশির পরিচয় প্রকাশ করা হয়নি।

গ্রিসের স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানায়, ১০ জুলাই রাজধানী এথেন্সের অ্যাজিওস আজিওস প্যানটেলিমোনাসে এলাকার ফিলিস অ্যান্ড ম্যাগনিসিয়াস স্ট্রিটের নিজ বাসায় খুন হন আনা ইভানকোভা।

প্রাথমিক তদন্তে আনা ইভানকোভার দেহে ১৫টি আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। তদন্তে উঠে আসে, হত্যার দিন সন্দেহভাজন বাংলাদেশি ইভানকোভার বাসায় গিয়েছিলেন। ঘটনাস্থল থেকে তার আঙুলের ছাপ পাওয়া গেছে।

 

ভাড়া আদায়ের জন্য আনা ইভানকোভার অ্যাপার্টমেন্টে গিয়ে বাড়িওয়ালা প্রথমে তাকে হত্যার বিষয়টি বুঝতে পারেন। তিনি ওই অ্যাপার্টমেন্টের জানালা খোলা পান। নিজের কাছে থাকা চাবি নিয়ে ঘরে প্রবেশ করার পর তিনি আনা ইভানকোভার মরদেহ দেখতে পান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

তবে হত্যার অভিযোগ অস্বীকার করে ওই বাংলাদেশি পুলিশের দাবি করেছেন, তিনি নিহত ওই নারীকে চেনেন না।