NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

খেলার জন্য অফিসের সময়ে পরিবর্তন এনেছে ব্রাজিল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০২:৫৬ এএম

খেলার জন্য অফিসের সময়ে পরিবর্তন এনেছে ব্রাজিল

গত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে চাকরি হারিয়েছিলেন দেশটির একও তরুণী। মূলত অফিসে অসুস্থতার কথা বলে মাঠে গিয়েছিলেন  হুইলেন বারবিয়েরি নামের সেই তরুণী। পরে একটি সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েন তিনি। যার ফলে অফিস থেকে বরখাস্ত করা হয় তাকে। তবে আসন্ন নারী ফুটবল বিশ্বকাপে অন্তত ব্রাজিলে এমন ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে না।

ব্রাজিলের সরকারি কর্মচারীদের অফিসের জন্য খেলা দেখতে না পারার বিড়ম্বনা থেকে মুক্তি দিচ্ছে খোদ দেশটির সরকার। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আয়োজিত বিশ্বকাপের ম্যাচ ঠিকঠাক উপভোগ করার সুযোগ করে দিতে সরকারি কর্মচারীদের অফিসের সময়সূচি বদলে দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল সরকার।

অস্ট্রেলিয়ায় মার্তাদের বিশ্বকাপ ম্যাচগুলো শুরু হবে ব্রাজিলের স্থানীয় সময় ভোরবেলায়। ভোরে এই ম্যাচ চলাকালে কর্মীদের অফিসে আনা সহজ হবে না বলে বিশ্বাস ব্যবস্থাপনা মন্ত্রী ইসথের ডিউইকের। যে কারণে ম্যাচ শেষ হওয়ার দুই ঘণ্টা পর অফিসে আসার অনুমতি দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের।

এ বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ডিউইক বলেছেন, ‘যেসব দিনে ম্যাচ ব্রাজিলের স্থানীয় সময় ৭টা ৩০ মিনিটে শুরু হবে, সেসব দিনে অফিস শুরু হবে বেলা ১১টায়। আর যেসব দিনে খেলা শুরু হবে সকাল ৮টায়, সেসব দিনে অফিসের কাজের জন্য দুপুর ১২টায় এলে হবে।’

আগামীকাল শুরু হবে নারীদের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। উদ্বোধনী ম্যাচে নরওয়ের বিপক্ষে খেলবে স্বাগতিক নিউজিল্যান্ড। ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৪ জুলাই। শুরুর ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পানামাকে। দ্বিতীয় ম্যাচে ২৯ জুলাই ব্রাজিলের প্রতিপক্ষ ফ্রান্স। আর জ্যামাইকার বিপক্ষে ব্রাজিল গ্রুপের শেষ ম্যাচ খেলবে ২ আগস্ট।