NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬ | ২৬ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন আইন প্রণেতা ইরান নিয়ে ‘নিম্নমাত্রার’ কৌশলে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ডিগবাজি খেয়ে থ্রো-ইন, সেই বলেই গোল—ভাইরাল ইরানি ডিফেন্ডার সুযোগ পেলে আবারও ‘দেবদাস’ হতে চান শাকিব নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় নিহত তিনশ শিশু: ইউনিসেফ পাটওয়ারীর ওপর ‘আসল মার শুরুই হয়নি’: নিউইয়র্কে বিএনপি এমপি মঞ্জুরুল ইসলাম নিউইয়র্ক কনস্যুলেটে জুলাই ঘিরে বিতর্ক, জুলাই-যোদ্ধা বহিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে খুদে শিল্পী অনুশ্রী রায়ের স্বপ্নপূরণ
Logo
logo

প্রাচীন রীতি রক্ষায় কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর এক মেয়র


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪৭ এএম

>
প্রাচীন রীতি রক্ষায় কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর এক মেয়র

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকা ছোট শহর সান পেদ্রো হুয়ামেলুলার মেয়র ভিক্টর হুগো সোসা একটি কুমিরকে বিয়ে করেছেন। বৃহস্পতিবার স্থানীয় সঙ্গীত ও নৃত্যের তালে রীতিমতো উৎসবমুখর পরিবেশে একটি মেয়ে কুমিরকে বিয়ে করেন তিনি।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বধুবেশে সাজানো কুমিরটির নাকে চুমুও খেয়েছেন তিনি। সেসময় অবশ্য সেটির মুখ বাঁধা ছিল। হঠাৎ কুমিরটি যেন কাউকে কামড়ে না দেয়, সেজন্যই নেওয়া হয়েছিল এই সতর্কতা।

বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, ওক্সাকা উপকূলে স্যান পেড্রো হুয়ামেলুলা নামে জেলেদের ছোট্ট একটি গ্রামে বৃহস্পতিবার আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এ বিয়ের।

অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও আদিবাসী সংস্কৃতিতে সমৃদ্ধ ওক্সাকায় অনেকগুলো জাতিগোষ্ঠীর বসবাস। অত্যন্ত কঠোরভাবে যারা নিজেদের ভাষা এবং ঐতিহ্য রক্ষা করে আসছে।

ছোট রাজকুমারীর মর্যাদা দেওয়া সাত বছর বয়সী এ প্রাণিটিকে ধরিত্রী মাতার অবতার হিসেবে বিবেচনা করছেন স্থানীয়রা। আর তাদের প্রধানের সঙ্গে এ বিয়েকে মনে করছেন মানুষের সঙ্গে স্বর্গীয় সংযোগ।

এ বিষয়ে মেয়র সোসা বলেন, ‘নদীতে যেন অনেক মাছ পাওয়া যায়, সেজন্য প্রকৃতির কাছে আমরা অনেক বৃষ্টি আর খাবার প্রার্থনা করেছি।”

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, গ্রামটিতে দীর্ঘ পুরনো রীতির সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে ক্যাথলিক আধ্যাত্মিকতা। এসবের মিশেলে ছোট্ট ওই সরিসৃপ প্রাণিটিকে বিয়ের সাদা পোশাকের সঙ্গে দেওয়া হয় বর্ণিল পোশাকের সাজ।   

ট্রাম্পেট আর ড্রামের বাদ্যের উৎসবমুখর তালের সঙ্গে স্থানীয় জনতা কুমির কন্যাটিকে নিয়ে গ্রামের রাস্তায় ঘুরতে গেলে পুরুষরা তাদের মাথার হ্যাট খুলে প্রাণীটিকে বাতাস করতে থাকেন।

এ বিয়ের আয়োজক ধর্মমাতা হিসিবে পরিচিত এলিয়া এডিথ আগুইলার বলেন, “এই বিয়ের অনুষ্ঠান আমাকে অনেক আনন্দ দিয়েছে এবং আমাকে আমার শেকড় সম্পর্কে আমাকে গর্বিত করে তুলেছে।’

অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছেন জানিয়ে তিনি বলেন, কনে কী পোশাক পড়বে সে বিষয়েও তাকে দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে।

‘এটি খুবই চমৎকার একটি প্রথা,’- হাসিমুখে যোগ করেন তিনি।