NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আরাফাত


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আরাফাত

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গণভবনের একটি সূত্র জানায়, বিকেল ৩টার দিকে স্ত্রীসহ গণভবনে প্রবেশ করেছেন মোহাম্মদ এ আরাফাত।

গতকাল রাতে তিনি আওয়ামী লীগ সভাপতির সঙ্গে একবার দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রী আজ বিকেলে স্ত্রীসহ সাক্ষাতের সময় দেন।

 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ এ আরাফাত দলীয় পদে আসার আগে মূলত সুচিন্তা ফাউন্ডেশন ও সুচিন্তা নামে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে সামাজিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে গবেষণাধর্মী কাজ করতেন। তিনি সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সুচিন্তার আহ্বায়ক।

 

সম্প্রতি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান আরাফাত। সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনের ভোটে বিজয়ী হয়েছেন তিনি।