NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

আসিয়ানের সেক্টরাল পার্টনারশিপ পেতে সমর্থন চাইলেন মোমেন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৩ পিএম

আসিয়ানের সেক্টরাল পার্টনারশিপ পেতে সমর্থন চাইলেন মোমেন

আসিয়ানের আগামী শীর্ষ সম্মেলনে সংস্থাটির সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে বাংলাদেশের প্রার্থিতাকে সক্রিয় সমর্থনের জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।ইন্দোনেশিয়ার জাকার্তায় ৩০তম আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকে ড. মোমেন এ আহ্বান জানান।

রোববার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান রিজিওনাল ফোরামে দেওয়া বক্তব্যে আশ্রিত রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদ, টেকসই, মর্যাদাপূর্ণ ও  স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিতে আসিয়ান দেশগুলোর শক্তিশালী ও কার্যকর সমর্থন কামনা করেন।

মোমেন গঠনমূলক আলোচনার মাধ্যমে আঞ্চলিকতা এবং বহুপাক্ষিকতাকে শক্তিশালী করার জন্য জোর দেন। তিনি গত এক দশকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের একটি সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপনকালে কার্যকর কোভিড ব্যবস্থাপনা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, টেকসই অবকাঠামোতে বিনিয়োগ, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অবদান তুলে ধরেন।

বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক রূপরেখা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও প্রতি বিদ্বেষ নয়’ এ শান্তিকেন্দ্রিক পররাষ্ট্রনীতিকে গুরুত্ব দিয়ে ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণা করেছেন। তিনি আসিয়ান ফোরামের সঙ্গে সম্মিলিতভাবে নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ও সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে সভাপতিত্ব করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি।