NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

সুন্দরগঞ্জে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪২ এএম

সুন্দরগঞ্জে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আহসান মিয়া (৫) ও বায়জিত হোসেন (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা উভয়ে মামাতো-ফুফাতো ভাই। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে খামার ধুবনী গ্রামের সুজন মিয়ার পুকুরে। আহসান উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং বায়জিত হোসেন খামার ধুবনী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

জানা গেছে, ফুফাতো ভাই আহসানকে সাথে নিয়ে মামাতো ভাই বায়জিত পুকুরে গোসল করতে যায়। এরই একপর্যায়ে বায়জিত পুকুরের মাঝখানে গভীরে চলে গেলে, আহসান তাকে বাঁচাতে গিয়ে উভয়ে পানিতে ডুবে যায়। সহপাঠী শিশুরা চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে এসে মৃত্যু অবস্থায় পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে। জুম্মার নামাজ চলাকালিন সময়ের কারণে পুরুষ সদস্যরা বাড়িতে না থাকায় নারী সদস্যরা তাদের মরাদেহ উদ্ধার করে। এনিয়ে এলাকায় চলছে শোকের মাতন এবং কান্নাকাটির রোল।

শান্তিরাম ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহসান ও বায়জিত উভয়ে মামাতো-ফুফাতো ভাই। তারা দুই ভাই একসাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, এ সংক্রান্ত সংবাদ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে।