NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ অনুসারিদের ফোবানা সম্মেলন কানাডার টরেন্টোতে ১-৩ সেপ্টেম্বর


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৫, ০১:২৭ এএম

স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ অনুসারিদের ফোবানা সম্মেলন কানাডার টরেন্টোতে ১-৩ সেপ্টেম্বর

স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ অনুসারিদের ফোবানা সম্মেলন কানাডার টরেন্টোতে ১-৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে ফোবানা একাংশের সংবাদ সম্মেলনে চেয়ারম্যান গিয়াস আহমেদ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে গিয়াস আহমেদ ব্যাড এলিমেন্টদের ফোবানা থেকে বের করে দেবার ইঙ্গিত দেন। এদের মধ্যে রয়েছেন আলী ইমাম শিকদার ও কাজি আজম। সংগঠনের স্টিয়ারিং কমিটির সভায় তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
গত শনিবার জ্যাকসন হাইটস্থ নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. খন্দকার মাসুদুর রহমান, হাসানুজামান হাসান, কাজি তোফায়েল ইসলাম, সৈয়দ এনায়েত আলী, কাজী এলিন রহমান, মফিজ ভূইয়া রুমি, জাহাজ্ঞীর আলম, শাহাদত হোসেন রাজু, নাজমুল আলম শ্যামল প্রমুখ।
সংবাদ সম্মেলনে গিয়াস আহমেদ এক প্রশ্নের জবাবে বলেন, স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ গাডর্স নিয়ে কাজ করতে পারেন না। তিনি মোহাম্মদ হোসেন, কাজি আজম ও আলী ইমামদের হাতে বন্দী। এই ৩ জনের কারনেই ফোবানা নিয়ে সমস্যা হচ্ছে। তিনি ফোবানা নিয়ে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের বিভিন্ন ব্যর্থতার কথাও তুলে ধরেন সংবাদ সম্মেলনে।
১-৩ সেপ্টেম্বর কানাডার টরেন্টো শহরের শেরাটন হোটেলে আরেকটি ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে এটির সাথে শাহ নেওয়াজদের সম্মেলনের কোন সম্পর্ক নেই।
সংবাদ সম্মেলনে গিয়াস আহমেদ বলেন, শাহ নেওয়াজদের সাথে মিলে যাওয়ার এখনও সম্ভাবনা রয়েছে। সবশেষে টরেন্টোতে একটি ফোবানা হলেও হতে পারে।