NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

আশুলিয়ার শিক্ষক হত্যার প্রধান আসামি জিতুর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালত প্রেরণ


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৪:০৩ পিএম

আশুলিয়ার শিক্ষক হত্যার প্রধান আসামি জিতুর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালত প্রেরণ

মোঃমনির মন্ডল,সাভারঃ আশুলিয়া থানা পুলিশ জিতুকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে।  র‌্যাবের হাতে গ্রেপ্তার শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রধান আসামী আশরাফুল ইসলাম জিতুকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে জিতুকে আশুলিয়া থানায় প্রথমে হস্তান্তর করে র‌্যাব সদস্যরা। এর কয়েক মিনিট পরেই তাকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

 

পুলিশ জানায়, শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকান্ডের প্রধান আসামী জিতুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। বিকালের দিকে তাকে আদালতে তোলা হবে। বিচারক তার রিমান্ড মঞ্জুর করলে তাকে হত্যাকান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, অধিকতর জিগ্যেসাবাদের জন্য জিতুকে ১০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।