NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

হজ শেষে দেশে ফিরলেন ৩৩৬২৭ হাজি, মৃত্যু ৯৬


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৩, ১২:০৮ এএম

হজ শেষে দেশে ফিরলেন ৩৩৬২৭ হাজি, মৃত্যু ৯৬

ঢাকা: পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন  ৩৩ হাজার ৬২৭ জন হাজি। মোট ৮৮টি ফ্লাইটে দেশে ফিরেছেন তারা। এই ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৩টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৩৬টি এবং ফ্লাইনাসের ১৯টি। রবিবার (৯ জুলাই) রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

 

এদিকে এবার হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ইন্তেকাল করেছেন ৯৬ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ৭২ জন ও নারী ২৪ জন। মক্কায় মারা গেছেন ৮০ জন, মদিনায় পাঁচজন, মিনায় সাতজন, আরাফায় দু’জন জেদ্দায় একজন এবং মুজদালিফায় একজনের মৃত্যু হয়েছে।

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

এবার বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরবে যান। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট গত ২১ মে শুরু হয়ে শেষ হয় ২৪ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয়। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।