NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

সিডনিতে ‌‘ক্লাব ৯২৯৪’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৫:২০ এএম

সিডনিতে ‌‘ক্লাব ৯২৯৪’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতি বছরের মত এবারও সিডনিতে ঈদ পুনর্মিলনী করেছে ‘ক্লাব ৯২৯৪’। রবিবার দুপুরে ক্লাব ৯২৯৪ সিডনির মিন্টোস্থ বিডি হাবে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। 

সিডনির পাশাপাশি কানবেরা এবং মেলবোর্ন থেকে আগত শিক্ষার্থী ও পরিবারবর্গের এই ঈদ পুনর্মিলনীতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দিনব্যাপী আয়োজনে ছিল কেক কাটা, আড্ডা, মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক পরিবেশনা। গান পরিবেশন করেন স্বপ্ন ব্যান্ডের মিঠু স্বপ্ন।

এই উদ্যোগের সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মেদ রহমান টিপু ও রফিক শাহীন। পুনর্মিলনী উপভোগের পাশাপাশি সবাই বছরে অন্তত দুইবার এই উদ্যোগের আহ্বান জানান ক্লাব ৯২৯৪ পরিবার।