NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

অবাস্তব দাবি নিয়ে সংলাপ হবে না : আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০১:০১ পিএম

অবাস্তব দাবি নিয়ে সংলাপ হবে না : আইনমন্ত্রী

ঢাকা: নির্বাচনই একমাত্র সমাধান। অবাস্তব কোনো দাবি নিয়ে সংলাপ হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো সংলাপ হবে না। আজ রবিবার (৯ জুলাই) রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের আরপিও সংশোধন করে কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি। যে পোলিং সেন্টারে গণ্ডগোল হবে, শুধুমাত্র সে কেন্দ্রেই ভোট বন্ধ হবে। অল্প সংখ্যক ভোটকেন্দ্রের জন্যে সে এলাকার সম্পূর্ণ ভোট বন্ধ যৌক্তিক হবে না। এটা জনগণের ভোটাধিকারের ওপরে হস্তক্ষেপ।

ফলে আইন সংশোধনের মাধ্যমে জনগণের ভোটাধিকার সংরক্ষণ করা হয়েছে।’

 

নেতাকর্মীদের শাস্তি দিতে আইন মন্ত্রণালয় বিচারকদের চিঠি দিয়েছে- বিএনপির এমন দাবি নাকচ করে দিয়েছেন আইনমন্ত্রী।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, বিচার বিভাগ স্বাধীন। যদি তারা এরকম কোনো চিঠি দেখাতে পারে, তাহলে সেটা নিয়ে তখন আলোচনা হবে।

 

জ্ঞান ও দক্ষতা অর্জন ছাড়া উন্নত জাতিতে পরিণত হওয়া সম্ভব না উল্লেখ করে আনিসুল হক বলেন, শেখ হাসিনার সরকার শুরু থেকেই শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ খাতকে গুরুত্ব দিচ্ছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে। আগের থেকে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের সক্ষমতা দ্বিগুণ বাড়ানো হয়েছে।

এসময় আইন সচিব গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।