NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রচেষ্টা জোরদারের আহ্বান আইসিসি কৌঁসুলির


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০১:১৯ পিএম

রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রচেষ্টা জোরদারের আহ্বান আইসিসি কৌঁসুলির

রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রতিশ্রুতি পূরণে প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান। তিনি বলেন, আমি রোহিঙ্গাদের ন্যায়বিচার পেতে প্রতিশ্রুতি দিয়েছিলাম।

শুক্রবার (৭ জুলাই) কক্সবাজার শহরের একটি হোটেলে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

প্রধান কৌঁসুলি বলেন, প্রতিশ্রুতি এবং ন্যায়বিচার প্রদানের মধ্যে ব্যবধান রয়েছে।

করিম খান তার সফরের উদ্দেশ্য এবং বেঁচে যাওয়া ব্যক্তি এবং নিহতদের পরিবারের সঙ্গে তাদের চলমান কাজ ব্যাখ্যা করেন। বাংলাদেশ ন্যায়বিচারের পতাকা ধরে রেখেছে উল্লেখ করে তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার উদারতাকে ধন্যবাদ জানান। 

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক কথিত গণহত্যায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্যগ্রহণের জন্য তিনি কক্সবাজার সফর করেন।

আইসিসির কৌঁসুলি বলেন, তিনি মামলার পরিচালনার জন্য তহবিল বৃদ্ধির যথাসাধ্য চেষ্টা করেছেন।

কুতুপালং ক্যাম্প পরিদর্শনকালে করিম খান রোহিঙ্গা যুব গোষ্ঠী ও নারীদের সঙ্গে আইসিসি’র কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং তরুণরা কীভাবে ন্যায়বিচার প্রচেষ্টায় অবদান রাখতে পারে তা নিয়ে কথা বলেন। 

২০১৯ সালের নভেম্বরে আইসিসির বিচারকরা আদালতের এখতিয়ারের মধ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার অনুরোধ মঞ্জুর করেছিলেন।