NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’ তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
Logo
logo

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১০ জুলাই


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৬ এএম

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১০ জুলাই

ঢাকা: পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী ১০ জুলাই। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

তিনি বলেন, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। সে ক্ষেত্রে ১০ জিলহজ বা ১০ জুলাই বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হবে।

১০ জুলাই ঈদ হবে ধরে নিয়েই ৯ থেকে ১১ জুলাই কোরবানি ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার।

এদিকে ১০ জুলাইয়ের আগের দুদিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত ৮ তারিখ থেকেই ঈদের ছুটি শুরু হয়ে যাবে।