NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

শেখ হাসিনাকে কুয়েতের প্রধানমন্ত্রীর টেলিফোন


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০৩:৩৮ পিএম

শেখ হাসিনাকে কুয়েতের প্রধানমন্ত্রীর টেলিফোন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ আজ দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন, যা সময়ের সাথে সাথে গভীরতা ও মাত্রায় জোরদার হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রেস শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৫ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে উভয় নেতা এই অভিমত ব্যক্ত করেন। কুয়েতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার মাধ্যমে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে তার শুভেচ্ছা জানান।

দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং সন্তোষ প্রকাশ করেন―দুটি বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সম্পর্ক সময়ের সাথে সাথে গভীরতা ও মাত্রায় বৃদ্ধি পাচ্ছে।

 

শেখ হাসিনা টেলিফোন করার জন্য প্রধানমন্ত্রী শেখ আহমাদ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহকে ধন্যবাদ জানান এবং তাকে ও কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

তিনি আনন্দের সাথে উল্লেখ করেছেন, কুয়েতে কর্মরত বাংলাদেশিরা এবং কুয়েত সেনাবাহিনীতে ‘বাংলাদেশ কন্টিনজেন্ট’ দীর্ঘদিনের অংশীদারত্বের উত্তরাধিকার ও শক্তিমত্তারই স্বীকৃতি।

প্রধানমন্ত্রী আল-সাবাহ আনন্দের সাথে তার দেশের প্রতিরক্ষা পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর নিষ্ঠা ও পরিশ্রমী ভূমিকার উল্লেখ করেন। দুই দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।


উভয় নেতা ব্যাংককে ২০২৩ সালের জুলাইয়ের প্রথম দিকে পরবর্তী সাধারণ পরিষদের বৈঠকে পারস্পরিক প্রত্যাশা নিয়ে অলিম্পিক কাউন্সিল অব এশিয়াতে (ওসিএ) একসাথে কাজ করতে সম্মত হন।

 

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর জন্য নিয়মিত পরামর্শ বা উচ্চ পর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে দুই নেতা একে অপরকে নিজ নিজ দেশে সফরের জন্য আমন্ত্রণ জানান।

শুভেচ্ছা বিনিময়, পরস্পরের সুস্থ জীবন ও দুই দেশের জনগণের উত্তরোত্তর সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে দুই নেতার টেলিফোন আলাপ শেষ হয়।

সূত্র : বাসস