NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

নিউইয়র্কে রাবি উপাচার্যকে সংবর্ধনা : শহীদ জোহা ছাত্রবৃত্তি চালুর প্রস্তাব


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৫, ১২:১৮ এএম

নিউইয়র্কে রাবি উপাচার্যকে সংবর্ধনা : শহীদ জোহা ছাত্রবৃত্তি চালুর প্রস্তাব

নিউইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে সংবর্ধনা প্রদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা। সংবর্ধনা প্রদানকালে উপাচার্যকে শহীদ জোহা ছাত্রবৃত্তি চালুর প্রস্তাব দেন তারা।

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, যুক্তরাষ্ট্র সফরকালে নিউইয়র্ক জ্যাকসন হাইটসের নিউ এজ পার্টি হলে উপাচার্যকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করেন অ্যালামনাইগণ।

 

সম্মাননা অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আসলাম আহমাদ খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম মনিরুল হক।