NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ০৯:৩৮ এএম

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস

ঢাকা: ঈদের ছুটির পাঁচ দিন শেষে আজ রবিবার থেকে খুলছে অফিসপাড়া। প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। গতকাল শনিবার সকাল থেকেই মাথায় বৃষ্টির ফোঁটা নিয়ে কাজে ফিরতে নামেন তাঁরা। তবে ফেরার চাপ ছিল কম।

তাই যাত্রা ছিল স্বস্তির। 

 

গত বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা। এবার ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার) চার দিন ছুটি ছিল।

এর পরদিন ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে আজ অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বীমা, অফিস-আদালত, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

 

এদিকে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন তাদের অনেকে দু-এক দিন ছুটি নিয়েছেন। ফলে অফিস কার্যক্রম পুরোদমে শুরু হতে আরো দুই-তিন দিন লেগে যাবে। তখনই রাজধানী ফিরবে আগের রূপে।

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদের দিন (বৃহস্পতিবার) ও এর আগের দুই দিনসহ (মঙ্গল ও বুধবার) তিন দিনে ঢাকা ছেড়েছে মোট ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন।