NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

করণ জোহরের সিনেমাতে গান গেয়ে মেলেনি শ্রেয়ার যোগ্য মর্যাদা


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৩, ১১:০০ এএম

করণ জোহরের সিনেমাতে গান গেয়ে মেলেনি শ্রেয়ার যোগ্য মর্যাদা

চলতি বছরের অন্যতম চর্চিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। যার মাধ্যমেই দীর্ঘ সাত বছর পর ফের পরিচালকের আসনে বসেছেন করণ জোহর। পাশাপাশি এ সিনেমার হাত ধরেই আদ্যোপান্ত বলিউড ঘরানায় প্রত্যাবর্তন তার। সদ্য মুক্তি পেয়েছে আলিয়া ভাট ও রণবীর সিংহ অভিনীত সিনেমার প্রথম গান ‘তুম ক্যা মিলে’। অমিতাভ ভট্টাচার্যের কথায় প্রীতমের সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। অথচ চর্চা শুধু মাত্র অরিজিৎ সিং-এর নাম নিয়েই। এ গানের জন্য তেমনভাবে প্রচারেই আসেননি এ গায়িকা। ‘তুম ক্যা মিলে’ গানে শ্রেয়া তার যোগ্য মর্যাদা পাননি অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন তার ভক্তরাও।

এ প্রসঙ্গে শ্রেয়াকে ট্যাগ করে এক ভক্ত টুইট করেন, ‘ভীষণ খারাপ লাগছে এটা দেখে যে, এ গানের সব থেকে সুন্দর অংশ গাওয়ার পরেও শ্রেয়া ঘোষালকে নিয়ে কোনো কথা হচ্ছে না।’

এদিকে ওই টুইটের রিটুইটও করেন শ্রেয়া। অবশ্য কিছুক্ষণের মধ্যে তা মুছেও দেন তিনি। পরে নতুন একটি টুইট করে তিনি লিখেন, ‘অনেকদিন পরে এমন একটা গান হয়েছে। আমি এতদিন ধরে এমন একটা গানকেই মিস্ করেছি।’ গানের জন্য তেমনভাবে প্রচার না পেলেও তিনি যে সত্যিই ভালোবেসে গেয়েছেন গানটি, তা স্পষ্ট বোঝা যায় শ্রেয়ার টুইটেই।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার ‘তুম ক্যা মিলে’ গানটি মুক্তি পাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার, প্রীতম ও অমিতাভ ভট্টাচার্যের ‘ড্রিম টিম’-এর কথা উল্লেখ করেন করণ। তিনি লিখেন, ‘অ্যা দিল হ্যায় মুশকিল’-এর পরে আবার একটা অবিস্মরণীয় গানের অ্যালবাম নিয়ে ফিরছেন তারা। ‘তুম ক্যা মিলে’ গানটি নিজের গুরু যশ চোপড়াকে উৎসর্গ করেন করণ। তবে ওই পোস্টের কোথাও উল্লেখ ছিল না শ্রেয়া ঘোষালের নাম।

উল্লেখ্য, আগামী ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি।