NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৮:১৬ এএম

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৭ জুন)  সরকার প্রধানের একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

বাংলাদেশে বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদ। কোরবানি অর্থ ত্যাগ। ক্ষুদ্রতা, নীচতা, অহংকার, স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কোরবানির ঈদ সার্থক হয়ে উঠে।’

‘ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে আমরা মানব কল্যাণে নিজেদের নিয়োজিত করি। সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিই।’

প্রধানমন্ত্রী দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, ‘সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ ঈদ মোবারক।’