NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ পিএম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

মহাসড়কে পরিবহ‌নের সংখ‌্যা বৃ‌দ্ধি, সেতুতে পরপর দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়াভা‌বে গাড়ি চালানোর ফলে ঢাকা-টাঙ্গ‌াইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের ২৫ কিলোমিটার এলাকায় যানজ‌টের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৮ জুন) ভোররাত ৪টা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব থেকে টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

জানা গে‌ছে, বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর উপর সংঘর্ষ ও একটি পিকআপ বিকল হয়। পিকআপটি সরাতে এক ঘণ্টারও বেশি সময় লাগে। এতে ভোররাত সোয়া ৪টা থেকে ৪টা ৫৩ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এর আগেও কয়েক দফা টোল আদায় বন্ধ রাখা হয়। আর এতেই মহাসড়‌কে যানজট শুরু হয়।

এদিকে মহাসড়‌কে যানজ‌ট ও বৃষ্টির কার‌ণে চরম বিপাকে পড়েছেন ঘরমুখো মানুষ। বি‌শেষ ক‌রে যারা বাস না পে‌য়ে খোলা ট্রাক ও পিকআপযো‌গে বা‌ড়ি‌ ফির‌ছেন।

dhakapost

খোলা ট্রা‌কে প‌রিবার নি‌য়ে রওনা দিয়েছেন মোশারফ হো‌সেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, বাস না পেয়ে ট্রা‌কে উঠে‌ছি, কিন্তু বৃ‌ষ্টি বিপা‌কে ফে‌লে‌ছে। এই বৃ‌ষ্টি হ‌চ্ছে, আবার কিছুক্ষণ হ‌চ্ছে না। রাতে গা‌ড়ি‌তে উঠে‌ছি, কোনাবা‌ড়ি থে‌কে এখন সকাল ৭টা বা‌জে এলেঙ্গা‌তেই আছি। পরিবার নিয়ে কি যে একটা খারাপ অবস্থায় আছি তা বলে বুঝানো যাবে না।

বা‌সের চালকরা বলেন, ঢাকা থে‌কে যানজট ঠে‌লে আস‌তে‌ছি। মহাসড়‌কে চার‌ লেন হ‌লেও এলেঙ্গার যানজট মহাসড়‌কে গি‌য়ে ঠে‌কে‌ছে। খুবই নাজুক অবস্থা।

এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান ঢাকা পোস্টকে বলেন, সেতুর উপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট শুরু হয়। গাড়ির টান শুরু হয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।