NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

মালালার যে আহ্বানকে সমর্থন দিল ‘ব্রিটিশ পার্লামেন্ট’


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ০৯:৩৩ এএম

মালালার যে আহ্বানকে সমর্থন দিল ‘ব্রিটিশ পার্লামেন্ট’

নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই আফগানিস্তানের নারী ফুটবল দলকে সাহস ও প্রতিরোধের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। সেই সঙ্গে নির্বাসিত এই আফগান মহিলা দলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে ফিফা প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। এবার সেই আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের শতাধিক আইনপ্রণেতা।

জিও নিউজ জানিয়েছে, বুধবার পাকিস্তানি এই নোবেল লরেট তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছেন— ‘যেহেতু তালেবান সব জনজীবন থেকে নারীদের বিচ্ছিন্ন করে ফেলেছে, সে ক্ষেত্রে আফগান নারী ফুটবল দল তাদের দেশের জন্য সাহস ও প্রতিরোধের প্রতীক হিসেবে রয়ে গেছে।’

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এই মানবাধিকারকর্মী বলেছেন, তিনি আফগানিস্তানের নারী জাতীয় দলের প্রতিষ্ঠাতা খালিদা পোপাল এবং যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও ইতালির শতাধিক সংসদ সদস্যের তালিকায় যুক্ত হয়েছেন, যারা ফিফার প্রতি আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন— যাতে সব বিধিনিষেধের অবসান ঘটিয়ে আফগান নারীদের ফুটবল খেলার স্বাধীনতা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, মালালার এ বিবৃতি এমন সময় এসেছে, যখন ১০০ জনের বেশি সংসদ সদস্য ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে নির্বাসিত আফগান মহিলা ফুটবলারদের সমর্থন করার জন্য আরও কিছু করার জন্য এবং আফগান মহিলারা আন্তর্জাতিক মঞ্চে যাতে প্রতিযোগিতা করতে পারে তা নিশ্চিত করার জন্য চিঠি লিখেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবশ্য সংসদ সদস্যরা চিঠিটি দেওয়ার আগে চলতি বছরের জানুয়ারিতে মালালা ও পোপাল একই আহ্বান জানিয়েছিলেন। অর্থাৎ শতাধিক সংসদ সদস্যের চিঠি তাদের সেই আহ্বানকেই সমর্থন করেছে।