NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

সেন্ট্রাল হসপিটাল ও ডা. সংযুক্তার নিবন্ধন বাতিলের দাবি


খবর   প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৫, ০২:২৯ এএম

সেন্ট্রাল হসপিটাল ও ডা. সংযুক্তার নিবন্ধন বাতিলের দাবি

ঢাকা: সেন্ট্রাল হসপিটাল এবং ডা. সংযুক্তা সাহার বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন ইয়াকুব আলী। হসপিটালের প্রতারণা ও ভুল চিকিৎসায় নবজাতকসহ স্ত্রী মাহবুবা রহমান আঁখির মৃত্যু ঘটনায় এ দাবি জানান ইয়াকুব।

একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করা হয়েছে দাবি দাবি করেন ইয়াকুব আলী। এর ক্ষতিপূরণ হিসেবে দুই কোটি টাকা দাবি করেছেন তিনি।

 

এসব দাবি জানিয়ে রবিবার (২৫ জুন) বেলা ১১টায় বিএমডিসি প্রেসিডেন্ট এবং রেজিস্ট্রার বরাবর আবেদন করেছেন ইয়াকুব আলী সুমন।

বিএমডিসিতে জমা দেওয়া লিখিত দাবিতে তিনি বলেন, আমার স্ত্রী ও নবজাতককে হত্যা করা হয়েছে। এজন্য আমি দুই কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করছি। একই সঙ্গে সেন্ট্রাল হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে।

ডা. সংযুক্তা সাহার রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। আর কোনো হত্যাকাণ্ড যাতে না ঘটে সে জন্য হাসপাতালগুলোতে আলাদা মনিটারিং সেল গঠন করতে হবে।

 

অন্তঃসত্ত্বা মাহবুবা রহমান আঁখিকে গত ৯ জুন কুমিল্লার তিতাস উপজেলা থেকে এনে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। আঁখির পরিবারের ভাষ্য, তাকে ভর্তি করা হয় চিকিৎসক সংযুক্তা সাহার অধীনে।

অন্য চিকিৎসকরা আঁখির স্বাভাবিক প্রসব করাতে ব্যর্থ হয়ে পরে অস্ত্রোপচার করেন। ওই সময় নবজাতকের মৃত্যু হয়। সংকটাপন্ন হয়ে পড়েন আঁখিও। নবজাতকের এক সপ্তাহ পর আঁখির মৃত্যু হয়।

 

নবজাতকের বাবা ইয়াকুব আলী এ ঘটনায় মামলা করলে দুই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল হসপিটালে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ করে দেয়া হয়েছে। সংযুক্তা সাহাও হাসপাতালে আপাতত কোনো বিশেষজ্ঞ সেবা দিতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।