NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

গিনেজ বুকে রোনালদো


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:২১ এএম

গিনেজ বুকে রোনালদো

প্রথম কোনো খেলোয়াড় হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির স্থাপন করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল (মঙ্গলবার) রাতে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে আইসল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে এমন অনন্য রেকর্ড গড়েন রোনালদো। 

এদিন রোনালদোকে সম্মান জানায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ১৯ বছর ৩০৪ দিন বয়সে তিনি ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন। তার যাত্রাটা শুরু হয়েছিল ২০ বছর আগে কাজাখস্তানের বিপক্ষে ২০০৩ সালের ২০ আগস্ট।

এমন স্মরণীয় ম্যাচে তার শেষ মুহূর্তের গোলে নিশ্চিত ড্র থেকে রক্ষা পেয়েছে পর্তুগাল। নির্ধারিত সময়ের মাত্র এক মিনিট বাকি থাকতেই জোরালো শটে সিআরসেভেন জাল কাঁপান। আর তাতেই আইসল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে পর্তুগিজরা।

ক্রিশ্চিয়ানো রোনালদোকে রেকর্ডের বরপুত্র বললে মোটেই অত্যুক্তি হবে না। একের পর এক রেকর্ড গুঁড়িয়ে দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড আগেই করেছিলেন। পর্তুগালের হয়ে করেছেন ১২৩ টি গোল। এছাড়া ক্লাব ফুটবলেও অসংখ্য রেকর্ডে রাঙিয়েছেন। কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর অনেকেই রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন। তবে নতুন কোচ হিসেবে রবার্তো মার্তিনেজ দায়িত্ব নিয়ে রোনালদোকে ফেরান। তার অধীনে ৪ ম্যাচ খেলে ৫ গোল দিয়েছেন সিআরসেভেন।

২০০ তম ম্যাচে খেলতে নামার আগে ৩৮ বছর বয়সী রোনালদো বলেছিলেন, ‘পর্তুগাল জাতীয় দলে খেলার আশা আমি কখনো ছেড়ে দেব না। কারণ, এটা একটা স্বপ্ন। ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রমাণ করে, আমি আমার দেশ ও দলকে কতটা ভালোবাসি। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়। আমি খুবই খুশি, সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য এটা অনুপ্রেরণা হয়ে কাজ করে।’