NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

কানাডায় ঈদ ২৮ জুন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:০৮ পিএম

কানাডায় ঈদ ২৮ জুন

কানাডায় আজ (কানাডার স্থানীয় সময় সোমবার) থেকে জিলহজ মাসের প্রথম দিন গণনা করা হচ্ছে । কানাডার বিভিন্ন প্রদেশে পবিত্র ঈদুল-আজহার প্রথম দিন উদযাপিত হবে আগামী বুধবার, ২৮ জুন।

কানাডার স্থানীয় সময় রবিবার (১৮ জুন) মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরির এবং মুসলিম কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য দেন। মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা।

মাল্টিকালচারালিজমের দেশ কানাডায় বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ২৮ জুন কানাডার স্থানীয় সময় বুধবার ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

 

কানাডার ক্যালগেরিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাাড়ে সাতটায় আকরাম জুম্মা মসজিদে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে একই স্থানে সকাল সাড়ে ৯টায়। ইমামতি করবেন শেখ ইউসেফ তাহরায়া। এতে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয় ঈদের নামাজ আদায় করবেন। উপস্থত থাকবেন প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালিও।

অন্যদিকে বাংলাদেশ কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় । এছাড়াও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের নিজ নিজ কমিউনিটিতে পূথক পূথক ভাবে নামাজ আদায় করবেন।

 উল্লেখ্য, কানাডায় ঈদের দিনটি কর্মদিবস থাকায় অনেকেই খুব ভোরে নামাজ আদায় করে অফিস করবেন।