NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সমাবেশ ও মানববন্ধন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:৫০ এএম

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সমাবেশ ও মানববন্ধন

 

 

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারীতা অনিয়ম, সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকায় অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে ধোপাডাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজারে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি অনু্ষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সময় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আনন্দ চৌধুরী, অভিভাবক, গওসল আজম হান্নু, প্রতিষ্ঠানের জমি দাতা, রওশন আলম বেলাল, শাহাজাহান চৌধুরী, এলাকাবাসী রাজা সরকার, শহিদুল ইসলাম প্রমূখ। এতে বিদ্যালয়ের অভিভাবক, জমি দাতা, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রায় দু'শতাধিক মানুষ  মানববন্ধনে অংশ গ্রহণ করে।  

এসময় বক্তারা বলেন, বজরা হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ ছোরাব আলী বিদ্যালয়ে একের পর এক নিজের মনগরামত পকেট কমিটি গঠন করে নিয়োগ বাণিজ্য করে আসছে। এতে বিদ্যালয়ের কোনো উন্নয়ন না করে অর্থ আত্মসাতসহ শিক্ষার্থীদের সাথে অসুভ আচরণ করেন । 

 

মানববন্ধনে বক্তারা আরও বলেন, বিদ্যালয়ে নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির এ অবস্থায় বিদ্যালয়টি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে উপনিত হয়েছে।