NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

গ্রিসে নিখোঁজ পোলিশ নারীর মরদেহ উদ্ধার, বাংলাদেশি যুবক গ্রেফতার


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০২:২৯ এএম

গ্রিসে নিখোঁজ পোলিশ নারীর মরদেহ উদ্ধার, বাংলাদেশি যুবক গ্রেফতার

গ্রিসের কোস দ্বীপ থেকে নিখোঁজ ২৭ বছর বয়সী আনাস্তাসিয়া প্যাট্রিসিয়া রুবিনস্কা নামের এক পোলিশ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। 

তিনি বর্তমানে পুলিশ হেফাজতে তদন্তাধীন রয়েছেন। তবে গ্রেফতারকৃত বাংলাদেশি ওই যুবকের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয় সময় রবিবার (১৮ জুন) রাতে গ্রেফতারকৃত ওই বাংলাদেশি যুবকেরর বাসস্থান থেকে এক কিলোমিটার দূরের একটি নির্জন স্থান থেকে ওই নারীর মৃহদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় বিভিন্ন পত্রিকার তথ্য অনুযায়ী, একজন নারী স্বেচ্ছাসেবী প্রথমে খুঁজে পান মরদেহটি। শরীরের অর্ধেকটা কালো ব্যাগের ভিতরে আর বাকি অর্ধেক একটি চাদরে মোড়ানো ছিল। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ঘাসের মধ্যে ডালপালা এবং শুকনো ঘাস দিয়ে ঢেকে রাখা ছিল। মরদেহটি নগ্ন ছিল।

 

এ ঘটনায় জড়িতদের শনাক্তকরণে তদন্ত চলছে। ওই পোলিশ নারী নিখোঁজ হওয়ার আগে গ্রেফতার মূল সন্দেহভাজন বাংলাদেশি যুবকের সাথে শেষ দেখা হয়েছিল। বাংলাদেশি ছাড়াও তার পাকিস্তানি রুমমেটকেও সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ।