NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

কলকাতা থেকে মিথিলার সুখবর


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৫, ০১:২৯ এএম

কলকাতা থেকে মিথিলার সুখবর

ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ের পর কলকাতায় অধিকাংশ সময় কাটান অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সেখানেই স্বামী-সন্তানকে নিয়ে সংসার তার। 

যদিও সম্প্রতি সৃজিতের সঙ্গে মিথিলার বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। কলকাতার একটি সংবাদমাধ্যম দাবি করে, এই দম্পতির বিচ্ছেদ হতে চলেছে। সেই খবরকে পাত্তা দেননি মিথিলা। বরং জানিয়েছিলেন, কাজ নিয়েই এখন ব্যস্ত সময় কাটছে তার। 

এবার তেমন কিছুরই খবর মিললো। জানা গেছে, ‘ও অভাগী’ নামের টলিউডের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন মিথিলা। এটি নির্মাণ করবেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী।

নন্দিত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। তবে গল্পে কিছুটা পরিবর্তন এনেছেন নির্মাতা। সিনেমাটির প্রধান চরিত্রে থাকছেন মিথিলা। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখকে।

অনির্বাণ চক্রবর্তী বলেন, ‘ও অভাগী’তে মিথিলা দুই বয়সে দেখা যাবে। একটিতে ১৬ বছর বয়সী কিশোরী, অন্যটি ৩০-এর প্রাপ্ত বয়স্ক নারী। দুটি বয়সেই তাকে দারুণ মানাচ্ছে বলে জানান পরিচালক।

ইতোমধ্যেই মিথিলার একটি লুকও প্রকাশ করা হয়েছে। যেখানে তাকে সাদামাটা শাড়িতে বিষণ্ণ রূপে দেখা গেছে।  সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলা জানালেন, গল্পটা আমার পছন্দের। আর এটার এডাপটেশনও দারুণ লেগেছে। তাই রাজি হয়েছি।

শিগগিরই শুরু হবে ‘ও অভাগী’ সিনেমার শুটিং। এতে গান করবেন কলকাতার লগ্নজিতা, রূপঙ্কর বাগচী, চন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের অনিমেষ রায়।