NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

সিয়াম-সাফার নতুন মিশন


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৫:১৫ এএম

>
সিয়াম-সাফার নতুন মিশন

দু’জনের শুরুটা ছোট পর্দা দিয়েই। তবে একজন এখন সিনেমার নিয়মিত মুখ। আর অন্যজন নাটকেই খুঁজে নিচ্ছেন স্বাচ্ছন্দ্য। বলছি, তরুণ চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নাট্য অভিনেত্রী সাফা কবিরের কথা।

নাটকের পর্দায় সিয়াম-সাফা জুটি বেঁধে কাজ করেছিলেন আগে। তবে এবার তারা ভিন্ন এক মিশন শুরু করলেন। একটি প্রতিষ্ঠানের প্রচারণার মিশন। প্রতিষ্ঠানটির নাম রবি।

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে রবির সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম ও সাফা। এখন থেকে এই জুটি প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচারমূলক কাজে অংশ নেবেন।

এ প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, ‘দেশ সেরা ইন্টারনেট এক্সপেরিয়েন্স ও ইনোভেটিভ ডিজিটাল সল্যুশন প্রদানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে রবির সঙ্গে কাজ করব। এ কাজে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’

সাফা কবির বলেন, ‘রবির মতো একটি অ্যাডভান্সড ও ডায়নামিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। সেরা ইন্টারনেট এক্সপেরিয়েন্স ও ইনোভেটিভ ডিজিটাল সল্যুশনের মাধ্যমে আরও সুন্দর আগামীর প্রতিশ্রুতি নিয়ে রবির গ্রাহকদের কাছে পৌঁছতে পারলে দারুণ হবে।’

এদিকে সিয়াম আহমেদ পার করছেন তার ক্যারিয়ারের স্বর্ণালী সময়। একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। গেল ঈদে তার অভিনীত ‘শান’ দারুণ সাড়া পেয়েছে। এর মধ্যেই জানা যায়, একটি আন্তর্জাতিক সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। যেটার নাম ‘ইন দ্য রিং’। হিন্দি ভাষার এই সিনেমায় তাকে দেখা যাবে ভারতের মিথিলা পালকার, জাভেদ জাফরির মতো তারকাদের সঙ্গে।