NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

যুক্তরাষ্ট্র নিয়ে শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে একমত চীন


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪৩ এএম

যুক্তরাষ্ট্র নিয়ে শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে একমত চীন

সম্প্রতি যুক্তরাষ্ট্রকে নি‌য়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বক্তব্যের প‌রোক্ষ সমর্থন দি‌য়ে‌ছে চীন। দেশ‌টির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না ক‌রে ব‌লে‌ছেন, একটি নির্দিষ্ট দেশ (যুক্তরাষ্ট্র) দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে বাংলাদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কর‌ছে।

বুধবার (১৪ জুন) চী‌নের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং‌য়ে সাংবাদিকদের এক প্রশ্নের মুখপাত্র ওয়াং ওয়েবিন এসব কথা ব‌লেন। ঢাকার চীনা দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।   

ব্রিফিংয়ে সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য নি‌য়ে চী‌নের অবস্থান জান‌তে চাওয়া হয় মুখপাত্র ওয়েবিনের কা‌ছে।

জবা‌বে মুখপাত্র ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য আমরা লক্ষ্য করেছি। প্রকৃতপক্ষে নিজস্ব জাতিগত বৈষম্য, বন্দুক হামলা এবং মাদকের বিস্তারের সমস্যার প্রতি দৃষ্টি না দিয়ে একটি নির্দিষ্ট দেশ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে বাংলাদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের শক্ত অবস্থানই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের; বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের বড় অংশের মনের কথাও বলেছেন।

ওয়াং ওয়েবিন ব‌লেন, চীন ও বাংলাদেশ ঐ‌তিহা‌সিক এবং বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, স্বাধীন দেশীয় ও বৈদেশিক নীতি সমুন্নত রাখতে এবং এর জাতীয় বাস্তবতার সঙ্গে মানানসই উন্নয়নের পথ অনুসরণে দৃঢ়ভাবে সমর্থন করি। আমরা সকল প্রকার আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরোধিতা করতে জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক আইন দ্বারা আবদ্ধ আন্তর্জাতিক ব্যবস্থা এবং উদ্দেশ্য ও নীতির ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনাকারী মৌলিক নিয়মগুলো‌কে সমুন্নত রাখতে বাংলাদেশ ও অন্যান্য দেশের সঙ্গে একত্রে কাজ করতে প্রস্তুত।