NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

ফ্লোরিডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি চাঁদনীর মৃত্যু


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৭:৩২ এএম

ফ্লোরিডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি চাঁদনীর মৃত্যু

কর্মস্থল সেন্ট ম্যারি হাসপাতাল থেকে গাড়ি চালিয়ে ১১ জুন সন্ধ্যা ৭টায় বাসায় ফেরার সময় দ্রুতগামি আরেকটি গাড়ির ধাক্কায় অকুস্থলেই মারা গেছেন বাংলাদেশি আমেরিকান খুশনূর আলম চাঁদনী (৩২)।

ফ্লোরিডার ওয়েস্ট পামবীচ এলাকায় মহাসড়ক আই-৯৫ এ মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির চালকসহ ৫ প্যাসেঞ্জারের সকলেই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে পুলিশ জানায়। 

উল্লেখ্য, চাঁদনী হচ্ছেন উত্তর আমেরিকার জনপ্রিয় তবলা বাদক খুশবু আলমের একমাত্র কন্যা। চাঁদনী ৬ বছর যাবত সেন্ট ম্যারি হাসপাতালে রেজিস্টার্ড নার্স হিসেবে চাকরি করছিলেন। একমাত্র কন্যার মৃত্যুর সংবাদ পেয়েই নিউইয়র্ক থেকে সস্ত্রীক ফ্লোরিডায় ছুটে গেছেন খুশবু আলম। 

 

সেখান থেকে টেলিফোনে এ সংবাদদাতাকে তিনি জানান, সন্ধ্যা ৬টার সময়েও টেক্সটে কথা হয়েছে মেয়ের সাথে। তার এক ঘণ্টা পরই আমাদের মায়া ত্যাগ করে চাঁদনী চলে গেছেন ঘাতকের গাড়ির ধাক্কায়। চাঁদনীর জানাজা অনুষ্ঠিত হবে বুধবার ওয়েস্ট পামবীচের একটি মসজিদে এবং সেখানেই দাফনের প্রস্তুতি চলছে বলেও জানালেন খুশবু।