NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

মুক্তিযুদ্ধের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার তাগিদ


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ১০:৫০ এএম

মুক্তিযুদ্ধের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার তাগিদ

মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় গাঁথা ও মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে সেক্টর কমান্ডার্স' ফোরাম- মুক্তিযুদ্ধ '৭১ কে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ফোরামের নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম এবং মহাসচিব লেখক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে দেখা করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপতি বলেন, আমাদের মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় গাঁথা ও মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিন।

রাষ্ট্রপ্রধান ১৯৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যাপারে সেক্টর কমান্ডার্স ফোরামকে তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে সর্বস্তরে জনমত সৃষ্টিতে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ফোরামের সার্বিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তারা রাষ্ট্রপতিকে জানান, ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সেক্টর কমান্ডার্স' ফোরাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে।

রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের বিজয় বাঙালি জাতির ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায়।