NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

রান্না প্রতিযোগিতা: ৪০ দেশের মধ্যে দ্বিতীয় বাংলাদেশ বিমানের শেফ


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৪ পিএম

রান্না প্রতিযোগিতা: ৪০ দেশের মধ্যে দ্বিতীয় বাংলাদেশ বিমানের শেফ

লেবাননের বৈরুতে রান্নার প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) সো শেফ ও শেফ ফেডারেশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট লিবিন শিশির রড্রিক।

বুধবার (৭ জুন) বিমানের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে জানানো হয়, গত ১০-১৫ মে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৪০ দেশের ১৬০ জন প্রসিদ্ধ শেফ এ প্রতিযোগিতায় অংশ নেন। বাংলাদেশ থেকে চারজন প্রতিযোগী অংশ নেন।

বিএফসিসির সো শেফ লিবিন শিশির রড্রিক সি ফুড ও চিকেন আইটেম রান্না করে পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও মেডেল পেয়েছেন। প্রতিযোগিতায় স্পন্সর করেন লেবাননের পর্যটনমন্ত্রী ওয়ালিদ নাসের। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ফিলিস্তিনের প্রতিযোগী।