NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

আলিয়ার নাম করে রেস্তোরাঁয় ঢুকতে চেয়েছিলেন করণ-সারা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৩৪ এএম

>
আলিয়ার নাম করে রেস্তোরাঁয় ঢুকতে চেয়েছিলেন করণ-সারা

এই মুহূর্তে লন্ডনে রয়েছেন করণ জোহর ও সারা আলি খান। মঙ্গলবারই আলিয়া ভাট, মণীশ মালহোত্রাদের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলে পোস্ট করেছিলেন করণ। এরপর গতকাল বুধবার একটি ভিডিও পোস্ট করেন সারা। 

লন্ডনের রাস্তায় হন্যে হয়ে ঘুরছিলেন ক্ষুদার্ত করণ ও সারা। কোন রেস্তোরাঁয় ঢুকে খাওয়া যায়, সেটাই খুঁজছিলেন তারা। যে কোনো ভাবে রেস্তোরাঁয় একটি টেবিল পাওয়ার চেষ্টায় ছিলেন পরিচালক। কিছুটা মজা করেই আলিয়ার নাম নিলেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, রেস্তোরাঁয় কর্মরত এক ব্যক্তিকে করণ জিজ্ঞাসা করছেন আলিয়ার নামে সেখানে কোনো টেবিল বুক করা আছে কিনা। ওই ব্যক্তি করণকে জানান, নাহ, এই নামে কোনো রেস্তোরাঁয় কোনো বুকিং নেই। ফিরে যেতে হয় করণকে। 
 
ভিডিওর শেষে সারা আলি খানকে বলতে শোনা যায়, সবকিছুর একটা সীমা রয়েছে করণ। আমার মনে হয় উনি যথেষ্ট ভদ্রতা করে আমাদের বিদায় জানিয়েছেন। 

ভিডিওতে সারা লিখেছেন, করণ আর আমার যখন ভীষণ খিদে পেয়েছিল, আর কোনো টেবিল বুক ছিল না। তখন KFC ছাড়া আর কোনো গতি ছিল না। 

ভিডিওটি দেখেই বেশ বোঝা যাচ্ছে পুরোটাই মজার ছলে বানিয়েছেন করণ জোহর। 

এই মুহূর্তে ছবির কাজে লন্ডনে রয়েছেন সারা আলি খান। কিছুদিন আগেই সেখানকার জাদুঘর ভ্রমণের ছবি শেয়ার করেছিলেন তিনি।