NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

প্রভাসের ছবির ১০ হাজার টিকেট বুক করলেন রণবীর!


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ০৫:০৭ এএম

প্রভাসের ছবির ১০ হাজার টিকেট বুক করলেন রণবীর!

আগামী ১৬ জুন মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘আদিপুরুষ’ সিনেমা। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে শোরগোল পড়ে যায় নেটদুনিয়া।

সেই আলোচনা আরও তুঙ্গে তুলে দেন ‘আদিপুরুষ’র প্রয়োজক অভিষেক আগরওয়াল। তিনি  শ্রীরামের ভক্ত হিসেবে দশ হাজার টিকিটি বিনামূল্যে বিতরণ করার ঘোষণা দেন। 

তার সেই ঘোষণার পরই এবার আদিপুরুষ’ এর ১০ হাজার টিকেট বুক করে শিরোনাম হলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।

সিনে-ট্রেড অ্যানালিস্ট তারন আদর্শ এক টুইটে জানিয়েছেন, দুঃস্থ শিশুদের ‘আদিপুরুষ’ দেখাতে চান রণবীর। এজন্য ১০ হাজার টিকিট বুক করেছেন তিনি।

এদিকে, গত মঙ্গলবার  তিরুপাতিতে সিনেমাটির প্রি-রিলিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভক্তদের সঙ্গে দেখা করেন প্রভাস। এ অনুষ্ঠানে সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা হয়।

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে। সিনেমাটিতে রাবণ চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান।

তিন ভাগে নির্মিত হচ্ছে ‘আদিপুরুষ’। এটি প্রযোজনা করছে টি-সিরিজ। গত বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হলে দুর্ঘটনার কবলে পড়ে । সিনেমার সেটে আগুন লাগে। তবে সব সংকট কাটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে।