NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

নারায়ণগঞ্জে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৮


খবর   প্রকাশিত:  ১৫ জুলাই, ২০২৪, ০১:২৭ এএম

নারায়ণগঞ্জে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৮

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেলবাহী লাইটার জাহাজের তেলের ট্যাংকারে বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, পাঁচজন ভর্তি রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

 

আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ পাঁচজন হলেন- মো. রুবেল (৩৮), সোহেল (৩৮), ইমতিয়াজ (৪২), ইমন (৩৫), হুমায়ন কবির (৫৪)। এ ছাড়া তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তারা হলেন- রাহাদ (২৫), রাকিব (২৪) ও নাজমুল (৩৩)।