NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩১, ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র হাকিমির হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির আসছে কার্তিক আরিয়ানের ‘অপারেশন সিঁদুর’ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি আলাস্কায় প্রার্থীর নাম নিয়ে বিতর্ক মিশিগানে রিপাবলিকানদের হাতিয়ার ‘ইসলামবিদ্বেষ’ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার চেষ্টা, ইরানে ফিরলেন কাতারের মধ্যস্থতাকারীরা
Logo
logo

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৫, ০১:৪০ এএম

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে রীতিমতো উড়ছে আর্জেন্টিনা। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপপর্ব শেষ করেছে সর্বোচ্চ ছয়বারের শিরোপাজয়ীরা। অন্যদিকে,  টুর্নামেন্টটিতে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নেইমারদের উত্তরসূরীরা।  

সুপার সিক্সটিনের লড়াইয়ে রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে লাতিন আমেরিকার দুই জায়ান্ট। আজ (বুধবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় এস্তাদিও ক্লাউডেড দ্য প্লাটাতে  তিউনিসিয়ার মুখোমুখি ব্রাজিল যুবারা। অন্যদিকে, শেষ ষোলোয় জুনিয়র আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ নাইজেরিয়া। স্যান জুয়ান স্টেডিয়ামে আর্জেন্টিনার ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়। 

প্রথম ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে জমজমাট লড়াইয়ে ২-১ গোলে জিতেছিলেন মেসিদের উত্তরসূরীরা। সেই ফর্ম তারা ধরে রাখে গ্রুপপর্বের বাকি ম্যাচগুলোতেও। দ্বিতীয় ম্যাচে গুয়েতেমালাকে ৩-০ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে আসে জুনিয়র আলবিসেলেস্তারা। এরপর সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা জয় পেয়েছে ৫-০ গোলের বড় ব্যবধানে।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে ৩-২ গোলে হারের পর গ্রুপপর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা ছিল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। তবে দ্বিতীয় ম্যাচে ডমিনিকা রিপাবলিকের জালে গুনে গুনে ৬-০ গোল দিয়ে আশা বাঁচিয়ে রাখে সেলেসাওরা। আর শেষ ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলো নিশ্চিত করে তারা।